সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার সকালে আব্বাস ও সাইফুল নামে দুই বাংলাদেশি সপরিবারে ওমরাহ থেকে ফেরার পথে তাদের গাড়ি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশি নিহত হন। নিহতেরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা ফারবীন (৩২), আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইসলামের স্ত্রী (৩৫) ও সাইফুলের ছেলে (১৮)।
তায়েফ থেকে ১৫০ কিলোমিটার দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন বাংলাদেশি গুরতর আহত হন। আহতদের তায়েফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্বাস উদ্দিন ও আহত সাইফুল ইসলাম একটি হাউস পেইন্ট কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।
আব্বাস আলী ও সাইফুল ইসলামের পরিবার ২ সপ্তাহ আগে ভিজিট ভিসায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













