শেষ পর্যন্ত নার্গিসের ভাইকেই অনুরোধটি জানাতে হলো..!!


কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর নৃশংস সেই ভিডিওটি বন্ধ করতে অনুরোধ করেছে তার বড় ভাই শারমান হক শাহিন। ৩ অক্টোবরের হামলার পর থেকে গণমাধ্যমে বারবার দেখানো ভিডিওটি পরিবারের সদস্যদের মানসিকভাবে অসুস্থ করে তুলছে বলে তিনি জানান।
শারমান হক শাহিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ভিডিও বিভিন্ন গণমাধ্যমে এখনো প্রচার করা হচ্ছে। এই ভিডিওটি দেখার পর আমাদের পরিবারের সদস্যরাই অসুস্থ হয়ে পড়েন। তারা মানসিকভাবে আরো ভেঙ্গে পড়েন।
শাহিন বলেন, একান্ত প্রয়োজনবোধে নার্গিসের মুখ ব্লার করে প্রচার করা যেতে পারে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ভিডিও প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
শাহিন বলেন, নার্গিসের স্বপ্ন বড় হয়ে ব্যাংকার হবে। তাই দূরের গ্রামের বাড়ি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন কলেজে আসতো।
তিনি বলেন, গত বছর নার্গিসের বিয়ের সম্বন্ধ এসেছিলো। কিন্তু পড়ালেখার প্রতি তাঁর আগ্রহের কারণে সেই আলাপ আর এগোয়নি।
নার্গিস সুস্থ হয়ে তাঁর স্বপ্ন পূরণ করতে পারবে বলে আশা শাহিনের।
চীনে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত শারমান আহমদ শাহিন বোনের আক্রান্ত হওয়ার খবর পেয়ে দেশে আসেন। মেয়ের সঙ্কটকালীন সময়ে পাশে থাকতে দেশে ফিরেন তাদের সৌদি প্রবাসী বাবা মাসুক মিয়াও।
নার্গিসের শারিরীক অবস্থার কথা জানিয়ে শাহিন বলেন, তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। কিছুদিন পর বাম হাতেও অস্ত্রোপচার হবে।
গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে কোপানোর দৃশ্য মোবাইলফোনে ধারণ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













