শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেষ ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন দীপন

‘ওপারে থাকব আমি, তুমি রইবে এপারে, শুধু আমার দু’চোখ ভরে দেখব তোমারে…।’-অনুপম রায়ের এ গান ছিল ফয়সাল আরেফিন দীপনের শেষ ফেসবুক স্ট্যাটাস। এ গানের কথার মতোই তিনি দূর ওপারের বাসিন্দা। কিন্তু প্রাণোচ্ছল সৃজনশীল এ মানুষটির এ আকস্মিক চলে যাওয়া ক্ষুব্ধ করে তুলেছে তাঁর বন্ধু-বান্ধব তথা সাংস্কৃতিক জগতের অনেককে।
দুর্বৃত্তদের হামলায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের মৃত্যু এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।

হামলার ঘটনার পর থেকে ব্লগার, সাংবাদিক, লেখক ও শিল্পীরা যার যার ফেসবুক দেয়ালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সাময়িকী ‘সাপ্তাহিক’-এর সম্পাদক গোলাম মোর্তজা তাঁর ফেসবুকের পেজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, দীপন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ঢাকা কলেজে জীবনের স্বর্ণালি দুটি বছর কেটেছে এক সঙ্গে। গত বছর আমার একটি বইও প্রকাশ করেছে। শিক্ষিত, ভদ্র, বিনয়ী মানুষ প্রকাশক দীপন। সদা হাসি-খুশি দীপনও আজ …। বিদেশে চলে যাওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও আমরা যারা চলে যাইনি, দীপনও তাদের একজন। খুব লাভজনক না হওয়া সত্ত্বেও নেশার মতো লেগেছিল প্রকাশনার পেছনে। দেশে থেকে, দেশেই কিছু করতে চেয়েছিল। যারা দেশ ছেড়ে গেলাম না, তাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এভাবে চলে যেতে হবে? কেউ দায় স্বীকার করবে, কাউকে দায়ী করা হবে। মন্ত্রী-রাজনীতিবিদদের সেইসব নোংরা দুর্গন্ধযুক্ত কথা আমাদের শুনতে হবে। বিচার হবে না হত্যাকারীদের..।’
ব্লগার অমি রহমান পিয়াল লিখেছেন, ‘আমরা নপুংসক অপেক্ষায় থাকি পরবর্তী মৃত্যু, ওরা অনায়াস আঘাত করে যায়…’।
প্রচ্ছদ শিল্পী তৌহিন হাসান লিখেছেন, ‘দিনে দিনে আমরা সবাই আক্রান্ত হচ্ছি… আমাদের দেখার কেউ নেই… টুটুল ভাই, রণদীপম দা, তারেক… প্লিজ বেঁচে থাকো তোমরা… আবার এক হতে হবে সবাইকে… এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই…।’
ভাষাচিত্রের প্রকাশক খন্দকার সোহেল লিখেছেন, ‘প্রিয় দীপন ভাই, আপনার হাসিমাখা মুখখানি আর দেখব না, ভাবতেই পারছি না। এ দেশ আমাদের নয়। ক্ষমা করে দেবেন আমাদের। একদিকে দীপন ভাইয়ের মৃত্যু সংবাদ, অন্যদিকে টুটুল ভাইয়ের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই-খুব অসহায় বোধ করছি। এই দেশ আমার নয়…।’
লেখক স্বকৃত নোমান লিখেছেন, ‘সিনিয়র লেখকরা কোনো সিদ্ধান্ত দেবেন না জানি। যা করা দরকার তরুণদেরই করতে হবে। আসলে কি করা দরকার?’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ