সারাদেশে প্রকাশনা প্রতিষ্ঠান কাল বন্ধ


প্রকাশক হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে আধা-বেলা প্রকাশনা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি। রোববার দুপুরে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে ব্যবসায়িরা আগামী মঙ্গলবার পর্যন্ত আজিজ সুপার মার্কেট বন্ধ রাখার কথা জানিয়েছে, যেখানে শনিবার দুপুরে দুর্বৃত্তরা জাগৃতি প্রকাশনার স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে।
এছাড়া একই দিন দুপুরে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদ টুটুলকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু আহত হন। হামলার পর কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













