শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেষ হচ্ছে শাকিব-অপুর ‘রাজনীতি’

অবশেষে শেষ হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবির শুটিং। আগামী মাসের প্রথম সপ্তাহে এফডিসিতে একটি আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে এফডিসি ও পুরান ঢাকার শাঁখারীবাজারে সেট বানিয়ে শুটিং করা হয় ছবিটির। গত বছরের ডিসেম্বরে নিজের অংশের শুটিং শেষ করে দিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। এর পর থেকেই দীর্ঘ সময় ধরেই অনুপস্থিত রয়েছেন অপু বিশ্বাস। তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। চলচ্চিত্র-সংশ্লিষ্টরাও জানেন না, তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে।

‘রাজনীতি’ ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। ছবিটির বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির কাজ প্রায় শেষ করে এনেছি। আগামী মাসের প্রথম সপ্তাহে একটি আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে আমরা ক্যামেরা ক্লোজ করব। একই সঙ্গে ছবির ডাবিংসহ পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। আইটেম গানটিতে কে পারফর্ম করবেন, তা এখনো ঠিক হয়নি। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আপনারা জানেন, এই ছবিতে অনেক তারকা একসঙ্গে কাজ করেছেন, আমরা চেষ্টা করছি আইটেম গানেও চমক রাখতে।’

ছবির নায়িকা অপু বিশ্বাসের অংশের শুটিং, ডাবিং শেষ হয়েছিল কি না জানতে চাইলে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘ডিসেম্বরেই দিদির অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। আর উনি খুব কম ছবিতেই নিজে ডাবিং করে থাকেন। দিদির অনুমতি নিয়েই আমরা ডাবিং শিল্পী দিয়ে ওনার অংশের ডাবিং করিয়েছি।’

‘রাজনীতি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে রয়েছেন শাকিব খান। এ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত