সলিমুল্লাহ ও ঢামেক আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘বহুতল ভবন নির্মাণের পাশাপাশি সেবা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বৃহস্পতিবার (২১ জুলাই) এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী জানান, ঢাকা মেডিকেলের সামনের অংশ রেখে পিছনের সব বিল্ডিং ভেঙে অন্তত ২০তলা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সলিমুল্লাহ মেডিকেল কলেজের জন্য বুড়িগঙ্গার ওপারে ভবন তৈরি করে দুই ভবনের সঙ্গে সংযোগ স্থাপনে ব্রিজ তৈরির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী জানান, সাগর, নদী ও খালের পাড় বাঁধতে গিয়ে অপ্রয়োজনে উঁচু না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













