শৈলকুপার আবাইপুর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত !


ঝিনাইদহ প্রতিনিধিঃ
১৯৭১ সালের ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার দুপুরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস। উপস্থাপনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













