সংবিধান মতো দায়িত্ব পালনে আপসহীন থাকবো: সিইসি


দেশের সংবিধান ও আইন মেনে অর্পিত দায়িত্ব পালনের কথা জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘সংবিধানের মধ্য থেকে দায়িত্ব পালনে আপসহীন থাকবো।’
বুধবার বিকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নতুন সিইসি বলেন, ‘আজ সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সংবিধান ও আইন মেনে অর্পিত দায়িত্ব পালন করবো। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরণের প্রভাব প্রশ্রয় দেয়া হবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো। কোনো পক্ষপাতিত্ব করবো না। এ সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে প্রধান নির্বাচন কমিশনার জানান।
বিস্তারিত আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













