মুন্সীগঞ্জঃ সড়ক দূর্ঘটনায় মাছ ব্যাবসায়ী নিহত


আব্দুল্লাহ আল মাসুদ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নূর পুকুর পাড় এলাকার ইউরোপা কোল্ড স্টোরেজের সামনে বাস সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মাছ ব্যবাসায়ী দুলাল বর্মন(৪২)। বুধবার সকাল ৮টার দিকে এই দূর্ঘটনা ঘটে ও মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আছে।
নিহতের বাবা নারদ বর্মন জানান, বাগিয়া বাজার থেকে সিএনজি তে করে দিঘিরপাড় এলাকায় মাছ কিনতে যাচ্ছিল দুলাল বর্মন। নূরপুকুর পাড় এলাকার ইউরোপা কোল্ড স্টোরেজের সামনে দিঘিরপাড় ট্রান্সপোর্টের বাস সিএনজিকে চাপা দেয়। সেখানেই আমার ছেলে মারা যায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাবিব ইবনে আব্দুল্লাহ জানান, বেলা ১০টার দিকে তাকে হাসপাতালে মরদেহ আনা হয়। কিন্তু তার আগেই সে মারা যায়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আলমগীর হোসাইন জানান, ঘাতক বাসটি আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।#
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













