রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংলাপের রূপরেখা নিয়ে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক ইসির সঙ্গে

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের সম্ভাব্য রূপরেখা ও প্রস্তাব নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমদু চৌধুরী ও সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

গুলশান কার্যালয় সূত্র জানায়, বৈঠকে ইসির সংলাপে বিএনপির প্রস্তাবনা খসড়া করা হয়েছে। সম্ভাব্য প্রস্তাবগুলোর মধ্যে ইসি’র ক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার, সহায়ক সরকার গঠন ও নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেয়াসহ বেশ কয়েকটি বিষয় চূড়ান্ত করা হয়েছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী এক কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের সংলাপের বিষয় নিয়ে মূল আলোচনা হয়েছে। এছাড়াও সহায়ক সরকার, রোহিঙ্গাদের পরিস্থিতি ও চলমান রাজনীতির কয়েকটি বিষয় নিয়ে আলাপ হয়েছে।

সূত্র মতে, ইসির সঙ্গে বিএনপির সংলাপে সম্ভাব্য প্রস্তাবের রূপরেখা তৈরির ড্রাফটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে কয়েকজনকে। এর মধ্যে অন্যতম সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ। এই আলোচনার বর্ণনাসহ পুরো খসড়াটি পাঠানো হবে লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে অপারগতা প্রকাশ করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইসির সংলাপে কোনো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তা আগে বলার কিছু নেই। চেয়ারপারসন লন্ডনে আছেন। আমরা কিছু চিন্তাভাবনা করেছি, সেটা তাকে পাঠাব। তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ হবে ৯ অক্টোবর।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী