সংসদ সদস্য লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলির ট্রাংক উদ্ধার
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি রাখার ট্রাংকটি মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শামছুজ্জোহা সরকার ওরফে জোহার বসতবাড়ির মাটির নিচ থেকে ট্রাংকটি সোমবার ভোরে উদ্ধার করা হয়।
এমপি লিটন হত্যার প্রধান অভিযুক্ত হিসেবে কারাগারে আছেন একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান। তার ব্যক্তিগত সহকারী জোহারে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে ট্রাংকটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ-মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, ট্রাংকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে মারা যান এমপি লিটন।


এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













