সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা


আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে দলের জাতীয় কমিটি, প্রস্তুতি উপ-কমিটি এবং কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে।
১৫ অক্টোবর শনিবার আহ্বান করা হয়েছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা। বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে সম্মেলন প্রস্তুতি উপলক্ষে গঠিত ১১টি উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে আগামী ১৮ অক্টোবর মঙ্গলবার সভা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
১৯ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
সভাগুলোতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













