বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষকের ভয়ে গায়ে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা!

কারাগার থেকে ছাড়া পেয়ে গেছে অভিযুক্ত সেই ধর্ষক! আর তাইতো সে ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল তরুণী। ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামের ঘটনা এটি। জানা যায়, শরীরের ৪০ শতাংশ পুড়েও গেছে তরুণীর। এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে এই ঘটনার পরই ফের গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত ধর্ষককে। পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা ওই তরুণী ও তার পরিবারের দিকে সুনজর দিয়েছে।

ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারিতে। ওই তরুণীকে গণধর্ষণ করে গ্রামের দুই দুষ্কৃতি। ঘটনার পর তাদের গ্রেফতারও করে পুলিশ। মূল অভিযুক্ত এখনো কারগারে থাকলেও সম্প্রতি আরেক আসামি ছাড়া পেয়েছে। এমন খবর শুনেই ভয় পেয়ে যায় ওই তরুণী। মেয়েটি ভেবেছিল ছাড়া পেয়েই হয়তো বা প্রতিশোধ নেওয়ার জন্য ফের ধর্ষণ করতে চাইবে তাকে। প্রাণহানির আশঙ্কায় নিজেই আত্মহত্যার পথ বেছে নিতে চাইছিল তরুণী। নিজের বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে। পরিবারের সদস্যরা তড়িগড়ি করে তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত