রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

সময়ের আবেদন খালেদার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর উপস্থিতে পুনরায় তদন্তের জন্য সময়ের এ আবেদন করেন তার আইনজীবী সানাউল্লা মিয়া।

সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ টাস্ট মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল। এজন্য সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা সোয়া ১১টার দিকে আদালতের এজলাসকক্ষে ঢোকেন খালেদা জিয়া।

এসময় তার আইনজীবী সানাউল্লা মিয়া আত্মপক্ষের সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন দাখিল করেন। এতে তিনি উল্লেখ্য করেন, মামলাটির সঠিক তদন্ত হয়নি। তাই মামলাটি পুনরায় তদন্ত করার আবেদন জানাচ্ছি।

এর আগে, গত বৃহস্পতিবার এ মামলায় ৩০ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন আদালত। অন্যথায় আইনানুযায়ী তার জামিন বাতিল করা হবে বলেও জানান। একইদিন হাজির না হওয়ায় এ মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এই মামলায় খালেদা জিয়া-তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী