সাকা-মুজাহিদের রায়ের পূর্ণাঙ্গ কপি শীঘ্রই
যুদ্ধাপরাধের দায়ে রিভিউয়েও মৃত্যুদণ্ড বহাল থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজের আদেশের পূর্ণাঙ্গ কপি শীঘ্রই প্রকাশ করবে আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা জানান।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ।
গতকাল বুধবার সে আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই দুই মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির সাজা বহাল থাকল।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













