‘সাত লাখ ৪৮ হাজার স্মার্টকার্ড বিতরণ হয়েছে’


সাত লাখ ৪৮ হাজার ৪২২ নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে বলে জানিযেছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
আজ সংসদে সরকারি দলের সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মহানগরীর ১০টি থানা নির্বাচন অফিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাগরিকদের মাঝে এসব স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় এখনো দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি। বর্তমানে প্রথম পর্যায়ে ঢাকা সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ চলছে।
তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













