সাপাহারে দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ


প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে বিনামূল্যে সেমাই-চিনি বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন “আলোর সন্ধানে সাপাহার”। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোর সন্ধানের পৃষ্ঠপোষক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব)’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে বিনামূল্যে সেমাই-চিনি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মজিদুল আলম, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা প্রমুখ। এ সময় সেখানে আলোর সন্ধানে সাপাহার এর সকল সদস্য ও সাপাহার সরকারী কলেজের রোভার স্কাউটের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













