সাপের পেট চিপে দুই ছাগল! (ভিডিও সহ)


অজগরটি ছয় ফুট লম্বা। গিলে খেয়েছিল একটি ছাগল ও সেটির বাচ্চাকে। আর সেই অজগরের পেট চিপে দুই ছাগলকেই বের করেছেন ভারতের কেরালা রাজ্যের এক কৃষক।
আলোচিত ওই ঘটনার ভিডিও ফুটেজে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম।
যে কৃষক ওই কীর্তিটি করেছেন, তাঁর নাম জানা যায়নি। তাঁর বাড়ি কেরালার একটি গ্রামে।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, কেরালার গ্রামটিতে দুটি ছাগল খেয়ে একটি মহাসড়কে যায় অজগরটি। ওই সময় খবর পেয়ে গ্রামবাসী মহাসড়কে অবস্থান নেন। তাঁদেরই একজন অজগরের পেট থেকে বের করেন ছাগল দুটিকে।
পেট থেকে অজগর বের করার পর সাপটিকে জ্যান্ত অবস্থায় ছেড়ে দেন কৃষক। এর পর সেটির ভাগ্যে কী ঘটেছিল, তা আর জানা যায়নি।
https://youtu.be/d-XKG8lGWNA
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













