সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২


সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আসাদ সরকার বিরোধী বাহিনীর এক সদস্যের বরাতে বৃহস্পতিবার একথা জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ইদলিব প্রদেশে বুধবার নুসরা ফ্রন্টের সংশ্লিষ্ট হায়াত হাতরির আল শ্যাম গ্রুপের আবাস হিসেবে ব্যবহৃত একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে গাড়ি বোমা হামলা চালানো হয়। সেখানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
ইদলিব প্রদেশে বিগত কয়েক দিনে সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে সহিংসতা বেড়ে গিয়েছে। বিদ্রোহীরা জানায়, এই সময় তারা অন্তত ১০০ জনকে আটক করেছে। প্রদেশটিতে ইসলামি জঙ্গির সংখ্যা বেশি হলেও পশ্চিমা প্রভাবমুক্ত সিরিয়ান সেনাগোষ্ঠীরও উপস্থিতি রয়েছে। গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এর দখল নেওয়ার জন্য সহিংসতা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













