বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ায় আরো সেনা পাঠাচ্ছে আমেরিকা

সিরিয়ার রাকা শহরে আরো ২০০ সেনা পাঠোনোর পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন প্রশাসন দাবি করছে, সেখানে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা সেনা পাঠাবে।

বাহরাইনের রাজধানী মানামায় আজ (শনিবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার এক নিরাপত্তা সম্মেলনে বলেন, “আমি আপনাদের বলতে পারি যে, সিরিয়ায় আরো প্রায় ২০০ সেনা মোতায়েন করা হবে।” এসব সেনা সিরিয়ায় আগে মোতায়েন করা ৩০০ সেনার সঙ্গে যোগ দেবে।

কার্টার দাবি করেন, সেনারা রাকা শহরের মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে। তারা এসডিএফ যোদ্ধাদেরকে সহায়তা করছে আর এসডিএফ’র প্রধান শক্তি হচ্ছে কুর্দি যোদ্ধারা। সিরিয়ায় তুর্কি সরকার আরো ৩০০ সেনা পাঠাচ্ছে বলে ঘোষণা দেয়ার একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার দেশের সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানালেন।

সিরিয়া সরকারের বিনা অনুমতিতে যেসব দেশ সিরিয়ায় সেনা মোতায়েন করেছে তার অন্যতম প্রধান হচ্ছে তুরস্ক ও আমেরিকা। বিনা অনুমতিতে সিরিয়ায় সেনা মোতায়েন করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছে বাশার আসাদের সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প