সেনাবাহিনীর ক্যাম্পে বোমা হামলা, নিহত ২০


ইয়েমেনের এডেনে সেনাবাহিনীর ক্যাম্পে বোমা হামলায় কমপক্ষে ২০ জন সেনা নিহত হয়েছে। শনিবারের এই হামলায় আহত হয়েছে কমপক্ষে আরো ৩০ জন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিরা সক্রিয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের শহরের বিমানবন্দরের কাছে অবস্থিত এই সেনাবাহিনীর ঘাঁটির নাম আল সাওলাবান। সেখানে সেনাবাহিনীর ব্যারাকে মাসিক বেতন নেয়ার জন্য সেনারা জড়ো হয়েছিল। তবে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













