সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু
প্রায় এগার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের রশিদপুর রেলস্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত, শ্রীমঙ্গলে ঢাকাগামী জয়ন্তিকা এবং কুলাউড়ায় চট্টগ্রাম অভিমুখি পাহাড়িকা ট্রেন আটকে ছিল। এছাড়া লাইন বন্ধ থাকার কারণে কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। রশিদপুরের স্টেশনের মাস্টার মো. ইয়াসিন আরাফাত জানান, ‘বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













