সুন্দরগঞ্জে নব্য ৩ জেএমবি সদস্য গ্রেফতার


সুন্দরগঞ্জে নব্য তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, রবিবার ভোরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটবাজার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী (খানপাড়া) গ্রামের ইউসুফ খানের ছেলে ফয়সাল খান (১৬), আব্দুল ওয়াহাবের ছেলে নজরুল ইসলাম (৩২) ও আব্দুল হামিদ মিয়ার ছেলে আশিকুল ইসলাম (১৪)।
তাদের কাছ থেকে প্রতীমা ভাঙচুর, কালির মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় রেখে যাওয়া চিঠির অনুরূপ চিঠি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত তিনজনই নব্য জেএমবির সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













