বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবনে ২৫ নৌকাসহ ৩০ জেলে অপহরণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ২৫টি নৌকাসহ ৩০ জেলেকে অপহরণ করেছে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। আজ মঙ্গলবার সকালে তাদের গভীর সুন্দরবনে নিয়ে জিম্মি করে রাখা হয়েছে বলে জানিয়েছে তাদের সহযোগী জেলেরা।

কাঠেশ্বর বন স্টেশন কর্মকর্তা আবদুস সালাম জানান, তারা এমন একটি খবর মৌখিকভাবে পেয়েছেন। সে অনুযায়ী তাঁরা জিম্মি জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

গভীর সুন্দরবন থেকে ফিরে কয়েকজন জেলে জানায়, তারা তিনদিন আগে মাছ ধরতে বনের নদীতে অবস্থান নেয়। আজ তাদের সবার ফিরে আসার কথা ছিল। এর আগেই সকালে জলদস্যু নোয়া মিয়া বাহিনীর সশস্ত্র দস্যুরা ৩০ জেলেকে ধরে নিয়ে যায়। এ সময় তাদের বাড়িতে মোট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এই টাকা কাল সকালের মধ্যে নির্দিষ্ট নম্বরে বিকাশ না করলে জিম্মি জেলেদের ওপর নির্যাতন চালানো হবে বলে জানিয়েছে দস্যুরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মহসিন আলী বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  

ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন

  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • নবজাতকের লাশ উদ্ধার !
  • সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ‘স্ত্রীকে হত্যার পর অনুতপ্ত স্বামীর আত্মহত্যা’
  • নিজের গুলিতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
  • দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৮
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ১ জন জামায়াত কর্মী সহ গ্রেফতার ২৭
  • সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • জামিন পেলেন তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক
  • সাতক্ষীরায় হতদরিদ্র প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষন॥