হিলারি এসেছেন বলেই!


হিলারি ক্লিনটন টিভি চ্যানেল এনবিসিতে প্রচারিত জনপ্রিয় টকশো ‘দ্য টু নাইট শো’তে এলেন। অনুষ্ঠানের শুরুতেই হিলারিকে ধন্যবাদ জানিয়ে তাঁকে দেখিয়ে চিকিৎসকদের ব্যবহারের মাস্ক পরেন উপস্থাপক জিমি ফ্যালন। হিলারি হাসতে হাসতে হাই ফাইভ করে হাত মেলান ফ্যালনের সঙ্গে। ফ্যালন এবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিলেন নিজের হাত!
গতকাল সোমবার রাতে অনুষ্ঠানের উপস্থাপক জিমি ফ্যালন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওই ডেমোক্রেট প্রার্থীকে স্বাগত জানান। কিন্তু ফ্যালনের মুখে ছিল মাস্ক। আর পরিষ্কার করছিলেন হাত!
চলতি মাসেই নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন হিলারি ক্লিনটন। নাইন ইলেভেনের একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ধরা পড়ে নিউমোনিয়া ভর করেছে তাঁর ওপর। আর এ কারণেই জিমি ফ্যালনের কাছ থেকে এমন সম্ভাষণ!
টাইম সাময়িকীর অনলাইন সংস্করণে বলা হয় হিলারিকে পেয়ে এ যাত্রায় এভাবে মজা করার সুযোগ হাতছাড়া করেননি জিমি ফ্যালন।, জিমি এমন ভাব নেন যেন তিনি নিউমোনিয়ার রোগীর কাছ থেকে বাঁচার সব রকম চেষ্টা করছেন।
হিলারিও কম যাননি। তিনি সোজাসাপ্টা বলে দেন, ‘আমি ছোঁয়াচে রোগী নই।’ তিনি জানান, তিনি সেরে ওঠেছেন।
অনুষ্ঠানে হিলারিকে একটি ব্যাগ দেন ফ্যালন। ব্যাগ খুলতে বেরিয়ে এলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি আর পিঙ্ক ফ্লয়েডের গানের সিডি ‘দ্য ওয়াল অ্যান্ড আ ব্যাগ অব সফটবলস।’ শেষ হয়নি ফ্যালনের রসিকতা। ‘ওহ, এগুলো তো ডোনাল্ড ট্রাম্পের নেওয়ার কথা। গত সপ্তাহে তিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন!’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













