সুরঞ্জিত সেনগুপ্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান অসুস্থ সুরঞ্জিত সেনগুপ্তকে আগামীকাল রোববার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ শনিবার রাতে সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সহকারী কামরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তাঁকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়।
একান্ত সহকারী বলেন, ‘গতকাল (শুক্রবার) ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় স্যারকে। পরে আজ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়।’
কামরুল হক আরো বলেন, ‘আমরা স্যারকে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাব। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে সুনামগঞ্জের এ সংসদ সদস্যের পরিবারের সদস্যরা রয়েছেন। এ ছাড়া কিছু ছাত্রলীগ নেতাকর্মীকেও সেখানে দেখা যায়।
সুরঞ্জিত সেনগুপ্তের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













