সুরঞ্জিত সেনগুপ্ত হাসপাতালে


প্রবীণ রাজনীতিবিদ, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে গুরুতর অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আজ শনিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় বলে জানান সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক।
জানা গেছে, রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন সুরঞ্জিত। এর আগে গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। কামরুল হক বলেন, “স্যারের অবস্থা সংকটাপন্ন, ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। ” দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













