‘সূর্য কি হয় কিরণ ছাড়া’ (ভিডিও)


এবার প্রকাশ হলো বাপ্পি ও পরী মনি অভিনীত ‘আপন মানুষ’ চলচ্চিত্রের গানের ভিডিও। রবিবার (২৩ এপ্রিল) রাতে ইউটিউবে ‘সূর্য কি হয় কিরণ ছাড়া’ শিরোনামে গানটির ভিডিও প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ইমরান ও ন্যান্সি।
এর আগে ছবিটির টিজার প্রকাশ হয়েছে। আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহ আলম মণ্ডল পরিচালিত চলচ্চিত্র ‘আপন মানুষ’। এই নির্মাতার ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় নায়িকা পরী মনির।
‘আপন মানুষ’ ছবিতে পরী, বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













