বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেনাবাহিনী প্রভাবিত করবে না বললেন থেইন সেইন

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে সেনাবাহিনী কেনো ধরণের প্রভাব বিস্তার করবে না বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া জাতি উদ্দেশে দেওয়া ভাষণে এ নিশ্চয়তা প্রদান করেন তিনি ।

৫০ বছর সামরিক শাসনে থাকার পর সর্বশেষ ২০১১ সালে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে বেসামরিক সরকার গঠন করা হলেও পেছন থেকে কলকাঠি নাড়ছে সামরিক বাহিনী। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী সু চি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সে জন্য সংবিধানের ধারায় পরিবর্তনও এনেছে সেনাবাহিনী প্রভাবিত সরকার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সু চি অভিযোগ করেছিলেন, এই নির্বাচন ‘প্রতারণামূলক’হতে পারে।

প্রেসিডেন্ট থেইন সেইন বলেন, ‘ আমি উদ্বেগের কথা শুনেছি। তবে নির্বাচনের ফলাফলকে সম্মান জানানো হবে। আমাদের সরকার ও সেনাবাহিনী আবারও বলতে চায় স্বচ্ছ ও স্বাধীন নির্বাচনের ফলকে সম্মান জানানো হবে।’

তিনি বলেন, ‘ নির্বাচনের ফলের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক যুগে আমরা একসঙ্গে কাজ করব।’

প্রসঙ্গত, প্রেসিডেন্ট থেইন সেইন ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান। সেনাবাহিনীর সঙ্গে দলটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প