বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে একসঙ্গে ৬ সন্তান প্রসব

চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে এক প্রসূতি একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন।

মাত্র ২৪ সপ্তাহের গর্ভধারণে এসব নবজাতক জন্ম হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার সাদেকনগর গ্রামের প্রবাসী মো. ইয়াকুবের স্ত্রী রাফিয়া আনোয়ার (২৫) এই ছয় সন্তান প্রসব করেন।

শনিবার দুপুর ১২টার দিকে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রসূতি ও ছয় নবজাতকই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে সব সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের নির্বাহী ডা. রুবি দত্ত জানান, গর্ভধারণের মাত্র ২৪ সপ্তাহের মধ্যেই প্রসূতি রাফিয়া অসম্পূর্ণ অবস্থায় একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন। অপূর্ণ অবস্থায় জন্ম নেওয়া এসব নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা কম।

উল্লেখ্য, রাফিয়া আনোয়ার এক কন্যাসন্তানের জননী। এটি তার দ্বিতীয় গর্ভধারণ। চিকিৎসকরা নবজাতকদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’