শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেলফি তুলতে গিয়ে দুই বছরে মারা গেছেন ৪৯ জন

মোবাইল ফোনে সেলফি বা নিজে নিজে ছবি তোলার বিষয়টি ধীর ধীরে জনপ্রিয় হচ্ছে। বিশেষ কোনো মুহূর্তের স্মৃতি ধরে রাখতে এই প্রযুক্তিটি এতটাই জনপ্রিয় হয়েছে যে এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছে না। ফলে সেলফি তুলতে গিয়ে অনেক সময় মৃত্যুর ঘটনাও দিনে দিনে বাড়ছে।

সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই বছরে সেলফি তুলতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছেন মোট ৪৯ জন। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৩ জন নারী। মঙ্গলবার তথ্য উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান ‘Priceonomics’ য়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা।

সেলফি তুলতে গিয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। এখানে গত দুই বছরে মারা গেছেন ১৬ জন। এছাড়া রাশিয়ায় সাত, যুক্তরাষ্ট্রে পাঁচ, স্পেনে ও ফিলিপাইনে চার, পর্তুগাল ও ইন্দোনেশিয়ায় দুই এবং দক্ষিণ আফ্রিকা, রোমানিয়া, পাকিস্তান, মেক্সিকো, ইতালি ও চীনে একজন করে মারা গেছেন।

সেলফি তোলার আগ্রহ সব বয়সীদের মধ্যেই লক্ষ্য করা গেলেও ২১ বছর বয়সীদের মধ্যেই এ প্রবণতা বেশি দেখা যায়। তাই তো সেলফি মৃত্যুর ২৭ ভাগেরই বয়স হচ্ছে ২১ বছর।

এদের মধ্যে আবার ছাদ বা উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ জন। পানিতে ডুবে মারা গেছেন ১৪ জন। আর রেলের নিচে পড়ে মারা গেছেন আরো ৮ জন। অন্যান্য ভাবে মারা গেছে আরো ১১ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প