ছাত্রী ধর্ষণকালে ওলামা লীগ সভাপতি গ্রেফতার


ছাত্রীকে জোরপূর্বক যৌন নির্যাতনের সময় আপত্তিকর অবস্থায় গ্রেফতার হয়েছেন এক মাদ্রাসার অধ্যক্ষ। তিনি বগুড়ার সোনাতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি। তার নাম মাওলানা ফজলুল করিম।
বুধবার দুপুর ১টার দিকে মাদ্রাসার ছাত্রীদের নামাজ ঘর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, আজ বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে সোনাতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিম আলিম ক্লাশের এক ছাত্রীকে মাদ্রাসা ভবনের ২য় তলায় ছাত্রীদের নামাজ ঘরে ডেকে নেয়। এরপর জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষিতা ছাত্রীর চিৎকারে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ছুঁটে গিয়ে তাকে উদ্ধার করে এবং অধ্যক্ষকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালেব ওলামা লীগ সভাপতিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তবে, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু জানান, ফজলুল করিম তার দলের কেউ নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













