সোমালিয়ায় হোটেলে হামলা: দুই এমপিসহ নিহত ১৫


সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে হামলা চালিয়ে দুই পার্লামেন্ট সদস্যসহ অন্তত ১৫ জনকে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারীরাও নিহত হয়। পুলিশ জানায়, আত্মঘাতী এ হামলায় আহত হয়েছে আরো ২০ জন। বুধবার রাতে রাজধানীর অ্যাম্বাসেডর হোটেলে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় রয়টার্স।
এ হামলার জন্য আল-শাহাব দায়ী বলে স্বীকার করেছে। একটি গাড়ি নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় তারা হোটেলে এসে গুলি ছুড়তে থাকে। তাদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় দেশটির সংসদ সদস্য মাহমুদ মোহাম্মদ এবং আবদুল্লাহি জামাক নিহত হন। তারাসহ আরো বেশ কয়েকজন সংসদ সদস্য হোটেলটিতে বাস করত। পুলিশ জানায়, হোটেলটিতে তিনজন হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আরো বেশ কয়েকজন সংসদ সদস্যকে নিরাপদে অন্যত্র নেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













