বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীর ছুরিকাঘাতে আবু বকর (৬৫) নামে এক স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া খাতুনকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবু বকর উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছোটকোয়ালিব গ্রামের আকছেদ মণ্ডলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আবু বকরের স্ত্রী আছিয়ার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরোকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলোহ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। রাতে আছিয়া খাতুন লোকজন নিয়ে তার স্বামীকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে লাশ পাশের হাওয়া গ্রামের মাঠে ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসী আবু বকরের লাশ দেখতে পেয়ে স্ত্রী আছিয়া খাতুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। আছিয়ার বাড়ি উপজেলার কয়ড়া গ্রামে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী