স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
জেলার সৈয়দপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে শাহিন বাদশা (২২) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বাদশা উপজেলার কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম জানান, পূর্বপরিচয়ের সূত্রধরে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত শাহিন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। দোষ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













