স্কুলছাত্রী পুজা মজুমদারের চিকিৎসার দ্বায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌর মেয়র মিন্টু


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি:
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী পুজা মজুমদারের চিকিৎসার দ্বায়িত্ব নিয়েছেন ঝিনাইদহ পৌর সভার মেয়র আলহাজ¦ সাইদুল করিম মিন্টু। বুধবার রাতে পৌর মেয়র পুজার বাড়ীতে তাকে দেখতে যান। এ সময় তিন পুজার স্বজনদের কাছে আহত স্কুল ছাত্রীর যবিতীয় চিকিৎসার ব্যায়ভার গ্রহনের আশ^াস দেন। পৌর মেয়রের সাথে এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার স্কুল ছাত্রী পূঁজাকে গত এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল একই পাড়ার বখাটে যুবক লিটু হোসেন। পূঁজা তার প্রেম প্রত্যখান করায় সোমবার সন্ধ্যায় তাকে ছুরিকাঘাত করে। এতে তার ডান কানসহ মুখের এক পাস কেটে গুরুতর জখম হয়। বুধবার বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। বর্তমান পুজা হাসপাতাল ছেড়ে নিজ বাড়ীতে উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













