স্কুলপড়ুয়া খালা-ভাগ্নির রহস্যজনক মৃত্যুঃ তমা (১৫), শ্রাবনী (১৪)


গোপালগঞ্জ শহররের মৌলভীপাড়ার একটি বাড়িতে স্কুলপড়ুয়া খালা-ভাগ্নির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে শনিবার রাত ৮টার দিকে। নিহত চৈত্রী আফরিন তমা (১৫) গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও সৌদি প্রবাসী শহীদুজ্জামন মল্লিকের মেয়ে এবং জাকিয়া সুলতালা শ্রাবনী (১৪) একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও জাকির মোল্যার মেয়ে। এরা সম্পর্কে খালা ও ভাগ্নি।
মৃত শ্রাবনীর খালা ফাতেমা খানম জানান, বিকেলে গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস শেষে ভাগ্নি ৮ম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা শ্রাবনী (১৪) ও খালা ৯ম শ্রেণির ছাত্রী চৈত্রী আফরিন তমা (১৫) বাড়িতে আসে।
রাত ৮টার দিকে গৃহশিক্ষক পড়াতে আসলে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ ফলে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাদেরকে আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে খবর পয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। পরিবারের সদস্যরা জানিয়েছে তারা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













