স্টকহোমে সন্ত্রাসী হামলা, নিহত ৩


সুইডেনের স্টকহোমে সন্ত্রাসী হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। সুইডিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
সুইডেনের স্থানীয় সময় বিকেল তিনটার দিকে শহরের অন্যতম ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটেছে।
সুইডিশ পুলিশ জানিয়েছে, কুইন স্ট্রিটের একটি দোকানের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কারণে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, তাঁরা দেখেন যে হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ঢুকে যাচ্ছে। আর মাটিতে মানুষজন ছোটাছুটি করছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













