শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালালো স্বামী

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে নববিবাহিতা স্ত্রীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮দিকে এ ঘটনা ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মৃত জান্নাতুল ফেরদৌস (১৮) পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শেখপাড়া এলাকার রফিক শেখের মেয়ে। এ বছর শিমু রেজা এমপি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

জান্নাতুল ফেরদৌসের মামা জাহাঙ্গীর হোসেন জানান, দেড় মাস আগে উপজেলা সদরের বাদশা সরদারের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের সময় প্রতিশ্রুতি মতো টাকা ও জিনিসপত্র দেয়ার পরও সম্প্রতি তার শাশুড়ি ও ননদসহ স্বয়ং জান্নাতুলের স্বামী তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার শ্যামনগর হাসপাতালে তার ভাগ্নির মৃতদেহ ফেলে রফিকুলসহ বাড়ির লোকজন নিরাপদে পালিয়ে যাওয়ার পর অজ্ঞাত ফোন পেয়ে তারা হাসপাতালে পৌঁছে তার ভাগনিকে মৃত অবস্থায় দেখতে পান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. গোপাল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহতের স্বামীসহ কয়েক জন নারী জরুরি বিভাগে এসে মৃতদেহ ফেলে পালিয়ে যায়। এ সময় নিহতের স্বামী পরিচয় দানকারী রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের জানায় তারা বাড়ির বাইরে থাকার সুযোগে জান্নাতুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে দড়ি ছিড়ে পড়ে যাওয়ার শব্দে তারা ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। যদিও ডা. গোপাল বিশ্বাসের দাবি গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ নিশ্চিত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক