শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে ইকো রিসোর্টে ডাকাতি, বিআরটিএ কর্মকর্তাসহ আহত ৫

গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে ডাকাত দলের হামলায় পিকনিকে আসা বিআরটিএ কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় ডাকাতরা তাদের মারধর করে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওয়াকিব হোসেন বলেন, আজ শুক্রবার (০৪ মার্চ) ইকো রিসোর্টে আমাদের পিকনিক করার কথা ছিল। তবে কিছু কাজ এগিয়ে রাখতে বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা ১৫ জন রির্সোটে অবস্থান করি। রাত আড়াইটার দিকে প্রায় ৪০ জনের একদল ডাকাত দেশি অস্ত্রসহ রির্সোটে হানা দেয় এবং আমাদের মারধর করে নগর টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এ সময় ডাকাতদের হামলায় উত্তরা বিআরটিএ’র কর্মকর্তা মো. আশরাফুজ্জামান (৫৫), তার গাড়ি চালক নূরুল ইসলাম (৫০), গাজীপুরের বিআরটিএ’র ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন (৫২) ও রির্সোটের স্টাফ ইসমাইল হোসেন আহত হন। তবে আহতদের একজনের নাম জানা যায়নি।

ওয়াকিব হোসেন বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মো. আশরাফুজ্জামানকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক জানান, রাত আড়াইটার দিকে ২৫-৩০ জন ডাকাত ওই রির্সোটে হানা দেয়। কয়েকজন দর্শনার্থীকে মারধর করে ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইলফোন লুট করে পালিয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি