স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত
ফরিদপুরের সদরপুর উপজেলার স্ত্রী হত্যার দায়ে স্বামী মিঠু দেওয়ানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের সদরপুর এলাকার নাজিমউদ্দিন হাওলাদার কান্দি গ্রামের মিঠু দেওয়ান যৌতুকের দাবীতে তার স্ত্রী দুলুফা বেগমকে বিভিন্ন সময় নির্যাতন করতো। গত ২০১০ সালের ১৩ মে মিঠু দেওয়ান নির্যাতন শেষে স্ত্রী দুলুফা বেগমকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের দাদা সালাম তালুকদার সদরপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামি মিঠু দেওয়ানের উপস্থিতিতে আজ তার ফাঁসির রায় ঘোষণা করেন।
মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার এবং অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













