রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীকে ছেড়ে নিজের পরিচয়েই বাঁচবেন সৌদি মহিলারা

পুরুষশাসিত সৌদি আরবে ঘটতে চলেছ এক নয়া বিপ্লব। বিধবা এবং বিবাহবিচ্ছিন্না মহিলাদের জন্য তৈরি করা হচ্ছে পৃথক পরিচয়পত্র। যার মাধ্যমে পুরুষদের থেকে আলাদা ভাবে স্বাধীন জীবন যাপন করতে পারবেন ওই দেশের মহিলারা। নতুন নিয়মে মহিলারা শিশুদের স্কুলে ভর্তি করাতে পারবেন। এছাড়া চিকিৎসা জনিত সুবিধাও ভোগ করবেন পুরুষদের সাহায্য ছাড়াই। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী এই কাজ গুলি করতে বিবাহবিচ্ছিন্না মহিলাদের স্বামীর থেকে অনুমতি নিতে হতো। আর, বিধবাদের ক্ষেত্রে দরকার পড়ত আদালতের অনুমতি। নতুন এই পরিচয় পত্রের বৈধতার নির্দিষ্ট কোনও মেয়াদ নেই। সৌদি মহিলারা আজীবন এই পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন।

ধর্মীয় নিয়মানুযায়ী বিভিন্ন রক্ষণশীল নিয়মাবলী প্রযোজ্য আছে মুসলিম মহিলাদের জন্য। মহিলাদের, জনসমক্ষে বোরখা দ্বারা নিজদের শরীর ঢেকে রাখা, ঘুরতে যাওয়া, চাকরি করা এবং বিয়ে করার ক্ষেত্রে পরিবারের পুরুষদের অনুমতি আবশ্যক। একবিংশ শতকেও সৌদি আরব একমাত্র রাষ্ট্র, যেখানে মহিলাদের গাড়ি চালানো বারণ। ইসলামিক নিয়মে সৌদি আরবে পুরুষদের চারটি বিয়ের মান্যতা দেওয়া আছে। পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে ডিভোর্সের হার ২৮ শতাংশ। আর, শতকরা ৬৫ ভাগ বিয়ে পারিবারিক কারণে ভেঙে যায়। বিবাহিত জীবন শেষ হয়ে গেলেও স্বামীর বেড়াজাল থেকে বেরোতে পারেন না সেদেশের মহিলারা।

নতুন এই নিয়ম তাই মহিলাদের জন্য খুবই ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহেই প্রায় সহস্রাধিক মহিলা নতুন এই পরিচয়পত্রের জন্য নাম নথিভুক্ত করেছেন। আগামী ১২ ডিসেম্বর পুর নির্বাচনে প্রথমবার ভোট দেবেন সৌদি মহিলারা। দু’বছর আগে প্রথমবার একজন সৌদি মহিলা আইনজীবী হিসাবে শিক্ষানবিশি করতে শুরু করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প