বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া ছিলেন আফসানা ও রবিন’

আফসানা হত্যার পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার ও হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সূত্র জানাচ্ছে, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পল্লবীর একটি বাসা ভাড়া নিয়ে প্রায় দুই মাস ছিলেন ফেরদৌস আফসানা ও তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন।

উপ-কমিশনার মাসুদ আহমেদ ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে জানিয়ে বলেন, এক-দুই দিনের মধ্যে তদন্তের সফলতা পাওয়ার ব্যাপারে আশা রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পল্ল­বীর একটি বাসা ভাড়া নিয়ে প্রায় দুই মাস ছিলেন। তাকে গ্রেফতার করার পর তার জবানবন্দি অনুযায়ীও ব্যবস্থা নেয়া হবে।

তবে পুলিশ আল-হেলাল হাসপাতালের সামনে সিসি টিভি ফুটেজ জব্দ করলে তদন্ত স্বার্থে কোন কিছু বলতে রাজি হয়নি।

আফসানার ভাই ফজলে রাব্বি জানান, তেজগাঁও থাকাকালীন তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আফসানা। একপর্যায়ে তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। পরে এলাকা ছেড়ে চলে যান আফসানা। ঘটনার ১০ দিন আগে আফসানা ও রবিনের পরিচিত বন্ধুরা আবার তাদের এক করে দেন। কিন্তু ঘটনার দুইদিন আগে ফের সম্পর্কে ছেদ পড়ে। এই নিয়ে আফসানাকে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়। এর দুইদিন পরই লাশ পাওয়া গেল আফসানার।

তিনি বলেন, এখন প্রতিনিয়ত হুমকি আসছে মোবাইল ফোনে। গত সোমবার বিকালেও রবিনের ভাই পরিচয় দিয়ে দিপু নামে একজন বলেছেন, এটা নিয়ে বাড়াবাড়ি কইরেন না। একটা মিসটেক হয়ে গেছে। আসেন আমরা বসে মীমাংসা করে ফেলি।

আফসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে রবিন, সৌরভ ও বাবু ছাড়াও আরো কয়েকজন জড়িত বলে বলছেন রাব্বি।

তিনি আরো জানান, মা ও এক বোনকে নিয়ে রাব্বি গ্রামের বাড়িতেই থাকেন। তবে আফসানা ঢাকায় থেকে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিদ্যার শেষ বর্ষে পড়াশোনা করছিলেন। আগে অন্য ছাত্রীদের সঙ্গে তিনি তেজগাঁও এলাকায় থাকতেন। মাসখানেক আগে দুই রুমমেটের সঙ্গে মানিকদি এলাকার একটি বাসায় উঠেছিলেন আফসানা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত