সড়ক দুর্ঘটনায় হজযাত্রীসহ তিন বাংলাদেশি নিহত!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হজযাত্রীসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় (স্থানীয় সময়) দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার ডালিয়ার ঘাট গ্রামের আবদুল মালেক হাওলাদার (৪০) প্রাণ হারান। ইউএনবি জানায়, তারা সৌদিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে শুক্রবার ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের এক বুলেটিনে বলা হয়, মদিনায় সড়ক দুর্ঘটনায় আম্বর আলী (৫২) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আম্বর আলীর বাড়ি দিনাজপুরে। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর বিই ০২৪৬১৫৯।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













