হল্যান্ড ও স্পেনে মসজিদে অগ্নিসংযোগ
প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন দেশের মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইকনা বার্তা সংস্থা জানিয়েছে, অজ্ঞাত দুর্বত্তরা স্পেনের দুন বানিতো শহরের একটি মসজিদে আগুন দিয়েছে। ওই শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা হয়ে থাকতে পারে।
এদিকে, হল্যান্ডের সাউথ বারাবানেথ প্রদেশের রুজানদাল শহরের একটি মসজিদেও দুর্বত্তরা আগুন দিয়েছে। হল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপ জুড়ে মুসলমান ও তাদের ধর্মীয় স্থাপনার ওপর হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।
সূত্র: রেডিও তেহরান
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













