বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে বন্ধুর কাছে বন্ধক রেখে ঋণ, অতঃপর খুন

নিজ স্ত্রীকে বন্ধুর কাছে বন্ধক রেখে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছেন এক যুবক। পরে ওই ঋণদাতা বন্ধুকেই হত্যা করে নিজ স্ত্রীকে উদ্ধার করছে সে। ভারতের চণ্ডীগড়ের যমুনানগরে এ ঘটনা ঘটে।

প্রায় দু সপ্তাহ আগে খুন হন স্থানীয় বাসিন্দা মোহম্মদ গোলাম। তদন্তে নেমে পুলিশের সামনে খুলে গেল এই হত্যার রহস্য।

জানা গেছে, বিহারের আরা জেলার বাসিন্দা মোহম্মদ গোলাম গত আড়াই বছর ধরে যমুনানগরে বাস করছিলেন। তিনি পেশায় ছিলেন তুলা ব্যবসায়ী। চলতি বছরের জানুয়ারিতে তিনি ৩০ হাজার টাকা ধার দেন বন্ধু সাবির আলিকে। সাবির নিজেও আদতে বিহারের বাসিন্দা।

পুলিশকে সে সাবির জানিয়েছে‚ টাকা ধারের বিনিময়ে বন্ধু গোলামের কাছে সে বন্ধক রেখেছিল বৌ সালমাকে। সাবির টিফিন যোগানের কাজ করত। স্ত্রী সালমার রান্না করা খাবারই ছিল ব্যবসার মূলধন। এমনকী‚ গোলাম নিজেও এই খাবার বেশ কয়েকবার খেয়েছে। টাকা ধার দেওয়া-নেওয়ার শর্ত হিসেবে সালমা চলে যায় স্বামীর বন্ধু গোলামের বাড়ি।

এরপর সালমাকে নিয়ে থাকতে শুরু করে গোলাম। দুজনে মিলে যায় বিহারে গোলামের দেশের বাড়ি। বেড়াতে যায় হিমাচল প্রদেশেও। অক্টোবর মাসে ৩০ হাজার টাকা বন্ধুকে শোধ দেয় সাবির কিন্তু অভিযো‚ এরপর আরও ২০ হাজার টাকা সুদ চেয়ে বসে ৩৫ বছর বয়সী গোলাম। নইলে সালমাকে ফেরত দিতে অস্বীকার করে। সেই সুদের টাকাও গোলামকে দেয় সাবির। কিন্তু অভিযোগ‚ তারপরেও ‘ বন্ধকী’ বন্ধুপত্নীকে ফেরত দিতে অস্বীকার করে গোলাম।
এরপরই সাবির এবং সালমা মিলে গোলামকে খুনের ছক কষে। ষড়যন্ত্রে সামিল হয় সাবিরের দুই বন্ধু আখতার এবং গৌতম। অভিযোগ‚ পরিকল্পনা মতো সালমা বাড়ির বাইরে বের করে নিয়ে আসে গোলামকে। তারপর সুযোগ বুঝে গোলামকে প্রথমে শ্বাসরোধ‚ পরে পিটিয়ে হত্যা করে সাবির ও তার দুই সঙ্গী।

পুলিশ জানিয়েছে‚ স্ত্রীকে বন্ধক চাওয়ার সময় সাবির কোনও অভিযোগ জানায়নি। এমনকী‚ স্ত্রী সালমা যখন ছিল বন্ধুর কাছে‚ তখন সাবির তার তিন শিশু সন্তানকে নিয়ে নানা স্থানে ঘুরে বেরিয়েছে। খুনের অভিযোগে সাবির‚ তার স্ত্রী সালমা এবং বন্ধু আখতারকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী