হাসপাতালে নার্স লাঞ্ছিত, এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার


গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে নার্স লাঞ্ছিত হয়েছে। এ ঘটনায় এসআইসহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, হাসপাতালে নার্সদের লাঞ্ছিত করার ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এএসআই (সহকারী উপপরিদর্শক) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এএসআই’র নাম মোশরাফিকুর রহমান। তবে কনস্টেবলদের পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার রাতে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ফজলকে মারধর ও নার্সদের সঙ্গে খারাপ আচরণ করেন এএসআই মোশরাফিকুর রহমানসহ কয়েকজন কনস্টেবল। পরে রাতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে ডিবি পুলিশের বিচার দাবিতে নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। মঙ্গলবার সকালে অভিযুক্ত ডিবি পুলিশের এএসআই মোশরাফিকুর রহমান ও দুই কনেস্টবলকে প্রত্যাহারের নির্দেশ দেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













