হাসপাতালে স্বামীকে দেখতে গিয়ে ভর্তি হলেন স্ত্রী


ভিসিটিং আওয়ার্সে অসুস্থ স্বামীকে দেখতে গিয়েছিলেন স্ত্রী। বাড়ি ফেরা হল না, নিজেই অ্যাডমিট হলেন নার্সিংহোমে। হাসপাতালে ভর্তি স্বামীকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় জখম হলেন স্ত্রী।
ঘটনা উলুবেড়িয়ার কৈজুড়িতে। গত মঙ্গলবার শারীরিক অসুস্থা নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি হন তুলসিবেড়িয়ার বাসিন্দা সুকুমার মণ্ডল। গতকাল বিকেলে তাঁকে দেখতে যান তাঁর স্ত্রী।
ফেরার পথে একটি অটোতে চাপেন তিনি। মাঝ পথেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটো। অভিযোগ অটো চালক মদ্যপ থাকাতেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি। গুরুতর জখম অবস্থায় মহিলাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













