হোটেলে নয়, মোদি রাত কাটান বিমানে


বিদেশ সফরে গেলে প্রধানমন্ত্রীর ব্যাগ–বাক্স নাকি এয়ার ইন্ডিয়ার বিমানেই থাকে। চেক ইন করা ব্যাগ সচরাচর হয়তো বিদেশের মাটিতে নামে। কারণ রাতে বিদেশি হোটেলের বদলে বিমানেই ঘুমোন প্রধানমন্ত্রী।
সময় বাঁচাতে রাতেই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন নরেন্দ্র মোদি। দিনে সারেন বিদেশ রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক আর শীর্ষ সম্মেলন।
৩০ মার্চ বেলজিয়াম, আমেরিকা আর সৌদি আরব সফরে গেছিলেন তিনি। ফিরেছেন ২ এপ্রিল। এর মধ্যে মাত্র ২ রাত হোটেলে ছিলেন। আর বাকি ৩ রাতই কাটিয়েছেন বিমানে।
প্রবীণ এক সরকারি কর্মকর্তা বললেন, সেকারণেই অল্প দিনে এত বেশি দেশে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পরের ২ বছরে ৯৫ দিন বিদেশে কাটিয়েছেন। ঘুরেছেন ৪০টি দেশে। সেখানে মনমোহন সিং প্রথম ইউপি এ সরকারের আমলে ১৮টি দেশে এবং দ্বিতীয়বারে ২৪টি দেশে সফর করেছেন।
সূত্র: আজকাল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













