পুকুরে ট্যাবলেট প্রয়োগ: ৪শ হাঁসের মৃত্যু


পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে পুকুরে গ্যাস ট্যাবলেট দেবার ফলে এক খামারীর ৪ শতাধিক হাঁস মারা গেছে। এঘটনায় খামারীর লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের আরমান মৃধার পুকুর লীজ নিয়ে মাছের ব্যবসা পরিচালনা করছেন উপজেলার বিলচলন ইউনিয়নের বোথড় গ্রামের শ্রী লক্ষ্মন হলদার। গত বৃহস্পতিবার ও শুক্রবার মাছ মারার জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে লক্ষ্মন হলদার। ফলে লাউতিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ কেরামত আলীর খামারের হাঁস পুকুরে নেমে বিষ প্রয়োগ করা মরা মাছ খাবার পর একের পর এক হাঁসের মৃত্যু শুরু হয়। শুক্রবার রাত পর্যন্ত তার ৪’শ ১০টি হাঁস মারা গেছে বলে জানান তিনি। এতে তার সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কেরামত দাবী করেন। কেরামত আলীর পার্শ্ববর্তী বাড়ীর আরো ১০/১২ টি হাঁস মারা গেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে লক্ষ্মন হলদার জানান, হাঁসের খামারী মালিকের সাথে একটি সমঝোতা হয়েছে বলে জানান তিনি। তবে কেরামত আলী জানান, হাঁস মারা যাবার ঘটনায় কারো সাথে কোন সমঝোতা হয়নি। তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













